Skip to content

মিশন লাইফ কর্মসূচিতে পরিবেশ কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সচেতনতা!

নিজস্ব সংবাদদাতা : মিশন লাইফ কর্মসূচির আওতায় একটি পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ৯ মার্চ কলকাতার বিধাননগরে অবস্থিত পরিবেশ ভবনে। পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।

May be an image of text

প্রতিযোগিতায় অংশ নেওয়া পড়ুয়ারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য এবং টেকসই জীবনযাপন সম্পর্কে নিজেদের জ্ঞান ও সচেতনতার পরিচয় দেয়। কুইজের বিভিন্ন পর্যায়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নানা প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের ভাবনার পরিধিও আরও বিস্তৃত হয়।

May be an image of studying

আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো সম্ভব। একইসঙ্গে দায়িত্বশীল জীবনধারা গ্রহণ এবং প্রকৃতি সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Latest