Skip to content

ভোটের প্রস্তুতি জোরদার, পশ্চিম মেদিনীপুরে কড়া নিরাপত্তায় পৌঁছল EVM-VVPAT!

সেখ ওয়ারেশ আলী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছে গেল ভোটগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ সরঞ্জাম ইভিএম (EVM) ও ভিভিপ্যাট (VVPAT) মেশিন। মঙ্গলবার ট্রাকে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মেশিনগুলি আনা হয় মেদিনীপুর জেলা পরিষদ চত্বরে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, Election Commission of India-এর নির্দিষ্ট নির্দেশিকা মেনেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মেশিনগুলি পৌঁছানোর পর সেগুলিকে একটি নির্দিষ্ট ও সুরক্ষিত গোডাউনে সংরক্ষণ করা হয়েছে।গোডাউন এলাকাজুড়ে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যাতে কোনওরকম নিরাপত্তা বিঘ্নিত না হয়। পুরো প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, পাশাপাশি মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।

মেশিন আনা থেকে সংরক্ষণ—প্রতিটি ধাপে কঠোর নজরদারি রাখা হয়েছে।প্রশাসনের দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সব নির্দেশ কঠোরভাবে পালন করা হচ্ছে। ভোটের দিন যাতে কোনও ধরনের বিঘ্ন না ঘটে এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য আগাম এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

Latest