Skip to content

হলদিয়ার বহিরাগতদের নিয়োগ ঘিরে বিধায়ক তাপসীর বাড়ির সামনে বিক্ষোভ!

1 min read

নিজস্ব সংবাদদাতা: বহিরাগতদের নিয়োগ ঘিরে বিধায়ক তাপসীর বাড়ির সামনে জোরাল বিক্ষোভ, তুঙ্গে হলদিয়ার শিল্প-অসন্তোষ, ধৃত হেভিওয়েট তৃণমূল নেতা সহ ২। এক বেসরকারি সংস্থার কর্মী নিয়োগে দুর্নীতি। তাদের দাবি বিধায়ক তথা আইএনটিটিইউসি হলদিয়া কোর কমিটির চেয়ারম্যান হলদিয়ার একটি কারখানায় স্থানীয় দলের কর্মীদের কাজ না দিয়ে বাইরে থেকে লোক এনে টাকার বিনিময়ে নিয়োগ করছেন।

এর প্রতিবাদে গত শনিবার ৭ই ফেব্রুয়ারি রাতে ১১ টার নাগাদ হলদিয়ার দুর্গাচকে ৮ নম্বর ওয়ার্ডে তাপসী মণ্ডলের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। গত শনিবার ৭ই ফেব্রুয়ারি রাতে ১১ টার নাগাদ হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলের বাড়িতে গেটের সামনে কাজের দাবি নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কয়েকজন যুবক। আজ সকালে ওই বিক্ষোভ দেখানোর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে দুর্গাচক থানার পুলিশ। আজ রবিবার স্পেশাল কোর্টে তাদেরকে তোলা হল।শেখ সাবীর ও সৌরভ দাস জামিনে মুক্তি পেলেন।

Latest