অরিন্দম চক্রবর্তী: পবিত্র রমজানের মাস উপলক্ষে খড়্গপুর শহরে ইফতার পার্টির আয়োজন করল লোহানিয়া ইউথ ক্লাব। শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ তারিখে শহরের Panchberia এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে প্রায় চার শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন।সমবেত প্রার্থনা ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে এলাকার বহু মানুষ অংশ নেন। আয়োজকদের তরফে জানানো হয়েছে, রমজানের পবিত্র মাসে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন লোহানিয়া ইউথ ক্লাবের সম্পাদক শেখ শোয়েব মল্লিক এবং সভাপতি শেখ ইয়াসিন। এছাড়াও উপস্থিত ছিলেন শেখ সাজ্জাদ, শেখ হানিফ, সোয়েল রহমান, মহম্মদ ইমরান, আসলাম আহমেদ, ইরসাল হোসেন, রাধাপদ দাস, এসএ খান, শেখ মুদেশ্বর আরিফ, শেখ সাহিল রহমান সহ এলাকার বিভিন্ন ক্লাব ও মাদ্রাসার সদস্যরা।আয়োজকদের মতে, এই ধরনের সামাজিক উদ্যোগ শুধু ধর্মীয় আচার পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।