Skip to content

খড়গপুর আই.আই.টি ক্যাম্পাসে থাকা পোস্ট অফিসে বোমাতঙ্কের ই-মেইল!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি বেলা গড়াতেই বোমাতঙ্কের ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে থাকা পোস্ট অফিসে। তবে, ওই ইমেল কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসে এসেছে বলে জানা গিয়েছে। তার পরেই পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসগুলিকে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে।

No photo description available.

সেখানেই পাসপোর্টের কাজ হয়। বৃহস্পতিবার ইমেল- এর বিষয়ে সতর্ক করে, খড়গপুর আইআইটি ক্যাম্পাসে থাকা পোস্ট অফিসের তরফে জানানো হয় খড়্গপুর টাউন থানায়। একই সময়ে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক পোস্ট অফিসেও একই ধরনের হুমকি মেল পৌঁছয়। 

May be an image of one or more people

বৃহস্পতিবার, বেলা সাড়ে ১২টা থেকে ২ টা পর্যন্ত সমস্ত কর্মী এবং গ্রাহকদের বের করে দেওয়া হয় পোস্ট অফিস থেকে। ওই সময় পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে পোস্টমাস্টারের তরফে হিজলী ফাঁড়িতে জানানো হয়েছে। পুলিশের এক আধিকারিক বলেন, পোস্ট অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন তাঁরা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত বন্ধ রাখবেন পরিষেবা। সমস্ত কর্মী ও গ্রাহকদের ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Latest