অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

জি৭ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাক্ষাৎ ও সেলফিই আপাতত নেটপাড়ায় ঝড় তুলেছে!

জি৭ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাক্ষাৎ ও সেলফিই আপাতত নেটপাড়ায় ঝড় তুলেছে।ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক এই সামিটে উপস্থিত রয়েছেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারাও। সেখানেই সকলের সঙ্গে খোশ মেজাজে ধরা দিলেন মোদি। একদিকে যেমন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখেই জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন, অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে হাত রেখে কথা বলতে দেখা যায় তাঁকে। শুধু তাই

জি৭ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাক্ষাৎ ও সেলফিই আপাতত নেটপাড়ায় ঝড় তুলেছে!

নিজস্ব সংবাদদাতা : জি৭ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাক্ষাৎ ও সেলফিই আপাতত নেটপাড়ায় ঝড় তুলেছে।ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক এই সামিটে উপস্থিত রয়েছেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারাও। সেখানেই সকলের সঙ্গে খোশ মেজাজে ধরা দিলেন মোদি। একদিকে যেমন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখেই জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন, অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে হাত রেখে কথা বলতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয় সম্মেলনের ফাঁকেই বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিয়েছেন নমো। তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসার পর এটাই মোদির প্রথম বিদেশ সফর। ইটালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে ৫০তম জি-৭ সামিটে যোগ দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এই সম্মেলনের মাঝেই শুক্রবার বাইডেনের সঙ্গে দেখা করেন মোদি। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে জড়িয়ে ধরেন তিনি। এর পর বৈঠকে বসেন দুজনে। যা নিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, 'মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই খুব আনন্দের। আগামিদিনে দুদেশের সম্পর্ক আরও মজবুত করতে ও বিশ্বের উন্নতি সাধনে আমরা একযোগে কাজ করব।'

সেলফিতে দেখা গিয়েছে, হাসিমুখে প্রধানমন্ত্রী মোদী ও ইটালির প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে, ভিডিয়োয় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বলতে শোনা যায়, “হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম”।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই পোস্টটির রিপ্লাইয়ে লিখেছেন, ভারত-ইটালির বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।

সম্পর্কিত খবর

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী প্রযুক্তি

লাইভ বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং বিশ্ব

গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা! পূর্ব মেদিনীপুর

দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!

শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি