মেদিনীপুর 22° 🌦️ · AQI 178 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রোহিতেরা বিশ্বকাপ জেতার দু’দিন পর সেই দক্ষিণ আফ্রিকাকেই ১০ উইকেটে হারালেন ভারতের মেয়েরা!

ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ইনিংস হার এড়িয়ে যেতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। অবশ্য শেষ দিনে মরিয়া লড়াই চালিয়েও ম্যাচ বাঁচাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। হরমনপ্রীতরা সিরিজের একমাত্র টেস্টে জয় তুলে নেন ১০ উইকেটের বড় ব্যবধানে।টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ৬ উইকেটে ৬০৩ রানের রেকর্ড ইনিংস গড়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। মেয়েদের টেস্টে এটিই সব থেকে বেশি রানের দলগত ইনিংসের বিশ্বরেকর্ড। শেফালি বর্মা ২০৫, স্মৃতি মন্ধনা ১৪৯, জেমিমা রডরিগেজ ৫৫, হরমনপ্রীত

রোহিতেরা বিশ্বকাপ জেতার দু’দিন পর সেই দক্ষিণ আফ্রিকাকেই ১০ উইকেটে হারালেন ভারতের মেয়েরা!

নিজস্ব সংবাদদাতা :  ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ইনিংস হার এড়িয়ে যেতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। অবশ্য শেষ দিনে মরিয়া লড়াই চালিয়েও ম্যাচ বাঁচাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। হরমনপ্রীতরা সিরিজের একমাত্র টেস্টে জয় তুলে নেন ১০ উইকেটের বড় ব্যবধানে।টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ৬ উইকেটে ৬০৩ রানের রেকর্ড ইনিংস গড়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। মেয়েদের টেস্টে এটিই সব থেকে বেশি রানের দলগত ইনিংসের বিশ্বরেকর্ড। শেফালি বর্মা ২০৫, স্মৃতি মন্ধনা ১৪৯, জেমিমা রডরিগেজ ৫৫, হরমনপ্রীত কৌর ৬৯ ও রিচা ঘোষ ৮৬ রান করেন।দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ১৪১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ডেলমি টাকার। ১টি করে উইকেট সংগ্রহ করেন নাদিন ডি'ক্লার্ক, টুমি সেখুখুন ও ননকুলুলেকো ম্লাবা। উইকেট পাননি মাসাবাতা ক্লাস, অ্যানেরি ও সুন লাস।জয়ের জন্য শেষ ইনিংসে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭ রানের। হাতে ছিল ২৮ ওভার। ভারত ৯.২ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেফালি বর্মা ২৪ ও শুভা সতীশ ১৩ রানে নট-আউট থাকেন। ম্যাচের সেরা হন স্নেহ রানা।

সম্পর্কিত খবর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব পশ্চিম মেদিনীপুর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে