৫০ দিন পর ২১ দিনের জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল!
দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। চলতি লোকসভা নির্বাচনে তাঁকে প্রচার করতে দেওয়ার জন্য জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছিলেন কেজরীওয়াল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জেল থেকে বেরিয়ে লোকসভার প্রচার করতে পারবেন কেজরী। তবে মুখ্যমন্ত্রীর দফতরে যেতে পারবেন না বা কোনও ফাইল সই করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।রবিবার দিল্লিতে রোড শো-এ কেজরীবাল বলেন, “২০ দিন বাদে আমায় জেলে ফিরে যেতে হবে। আপনারা যদি ঝাড়ু (আপের প্রতীক)-কে বেছে নেন, তবে আমাকে আর জেলে ফিরতে হবে
নিজস্ব সংবাদদাতা : দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। চলতি লোকসভা নির্বাচনে তাঁকে প্রচার করতে দেওয়ার জন্য জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছিলেন কেজরীওয়াল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জেল থেকে বেরিয়ে লোকসভার প্রচার করতে পারবেন কেজরী। তবে মুখ্যমন্ত্রীর দফতরে যেতে পারবেন না বা কোনও ফাইল সই করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।রবিবার দিল্লিতে রোড শো-এ কেজরীবাল বলেন, “২০ দিন বাদে আমায় জেলে ফিরে যেতে হবে। আপনারা যদি ঝাড়ু (আপের প্রতীক)-কে বেছে নেন, তবে আমাকে আর জেলে ফিরতে হবে না।”প্রসঙ্গত, নির্বাচনী প্রচারের জন্য শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ভোট মিটলেই, আগামী ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে।
সম্পর্কিত খবর
দেশ
13 বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের পথে পবন কল্যাণ
দেশ
তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি