Skip to content

পরমাণু কেন্দ্রের পাশে ইরানি হামলা, নতুন করে তপ্ত পশ্চিম এশিয়া!

নিজস্ব সংবাদদাতা : ইরান–ইসরায়েল–আমেরিকার চলমান সংঘাত ফের এক নাটকীয় মোড় নিল। কয়েক সপ্তাহ ধরেই উত্তপ্ত পশ্চিম এশিয়ার পরিস্থিতি, আর সেই আবহেই এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ পরমাণু গবেষণা কেন্দ্রের কাছাকাছি হামলা চালাল ইরান।শনিবার গভীর রাতে ইসরায়েলের শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের অদূরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। কিছুক্ষণ পর আরাদ এলাকার আরও একটি পরমাণু স্থাপনাকে লক্ষ্য করেও হামলার চেষ্টা চালানো হয়। যদিও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি পরমাণু কেন্দ্রগুলোতে আঘাত হানতে ব্যর্থ হয়—বরং কাছাকাছি আবাসিক ভবনেই আঘাত লাগে।এই হামলার জেরে একাধিক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর। ঘটনার পরপরই তৎপর হয়ে ওঠে ইসরায়েলের জরুরি পরিষেবা বাহিনী। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।হামলার পর সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয় তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়া নিয়ে। তবে এখন পর্যন্ত কোনও রেডিয়েশন লিক বা তেজস্ক্রিয় বিপদের প্রমাণ মেলেনি, যা পরিস্থিতিকে কিছুটা স্বস্তির দিকে নিয়ে গেছে।তবে সামগ্রিকভাবে এই হামলার পর পশ্চিম এশিয়ার অস্থিরতা আরও বেড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Latest