অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

জন্মদিনে ফ্যানেদের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন শাহরুখ!

৫৮-য় পা দিলেন শাহরুখ। যার জন্য আজও পাগল কাশ্মীর থেকে কন্য়াকুমারীর লাখো তরুণী, তিনি পৌঁছে গেলেন ষাটের দোরগোড়ায়। তবুও ভক্ত মন বারবার বলে ওঠে, ‘কুছ কুছ হোতা হ্যায় শাহরুখ, তুম নেহি সমঝোগে’। তিনি ভারতবাসীকে বিশ্বাস করতে শিখিয়েছেন, ‘প্যায়ার দোস্তি হ্যায়’ আবার কখনও, সদর্পে বলেছেন ‘মাই নেম ইজ খান…. অ্যান্ড আই অ্যাম নট টেরোরিস্ট’। তিন দশক ধরে বলিউডের কিং খান তিনি। এমনি এমনি হিন্দি সিনেমার ‘রোম্যান্স কিং’-এর তকমা পাননি তিনি। ডিডিএলজে, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায় থেকে মহব্বতেঁ

জন্মদিনে ফ্যানেদের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন শাহরুখ!

নিজস্ব প্রতিবেদন : ৫৮-য় পা দিলেন শাহরুখ। যার জন্য আজও পাগল কাশ্মীর থেকে কন্য়াকুমারীর লাখো তরুণী, তিনি পৌঁছে গেলেন ষাটের দোরগোড়ায়। তবুও ভক্ত মন বারবার বলে ওঠে, ‘কুছ কুছ হোতা হ্যায় শাহরুখ, তুম নেহি সমঝোগে’। তিনি ভারতবাসীকে বিশ্বাস করতে শিখিয়েছেন, ‘প্যায়ার দোস্তি হ্যায়’ আবার কখনও, সদর্পে বলেছেন ‘মাই নেম ইজ খান…. অ্যান্ড আই অ্যাম নট টেরোরিস্ট’। তিন দশক ধরে বলিউডের কিং খান তিনি। এমনি এমনি হিন্দি সিনেমার ‘রোম্যান্স কিং’-এর তকমা পাননি তিনি। ডিডিএলজে, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায় থেকে মহব্বতেঁ- রুপোলি রোম্যান্সের পারফেক্ট সংজ্ঞা তো শাহরুখ খান।কিন্তু ষাটের কাছাকাছি পৌঁছে এখন নিজেকে ভাঙছেন তিনি। জিরোর ব্যর্থতা ভুলে এখন দর্শকের কাছে তিনি ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’। তার ঝুলিতে চলতি বছরেই রয়েছে ১০০০ কোটির ব্লকবাস্টার দুটি ছবি। এবছর জন্মদিনটা ফ্যানেদের সঙ্গে উদযাপন করলেন শাহরুখ। পাঠান ও জওয়ান-কে ব্লকবাস্টার হিট করার জন্য একদিকে যেমন ‘জবরা’ ফ্যানেদের ধন্যবাদ দিলেন, তেমনই নতুন আশায় বুক বাঁধলেন। একসঙ্গে দেখলেন ‘ডাঙ্কি’র টিজার। পাঠান, জওয়ান-এর পর এ বছর শাহরুখের তিন নম্বর রিলিজ ‘ডাঙ্কি’। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজু হিরানি।এদিনের অনুষ্ঠানে শাহরুখের গ্র্যান্ড এন্ট্রি ছিল চোখে পড়ার মতো। বড়ছেলে আরিয়ানের ব্র্যান্ডের সাদা টিশার্ট আর ব্লু ডেনিমে ধরা দিলেন শাহরুখ। ‘ঝুমে জো পাঠান’ আর ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’র তালে ঠুমকা লাগালেন কিং খান। দুই গানের হুক স্টেপে আরও খাস হয়ে উঠল শাহরুখের এন্ট্রি।সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল এই ভিডিয়ো। কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা। আফটার অল কিং খানের জন্মদিন বলে কথা! হ্যাপি বার্থ ডে-র বার্তা এল আম জনতা থেকে সেলেব সবার কাছ থেকেই।

সম্পর্কিত খবর

দক্ষিণেশ্বর কালীবাড়ি ৩১শে মে প্রতিষ্ঠা দিবস! ধারাবাহিক

দক্ষিণেশ্বর কালীবাড়ি ৩১শে মে প্রতিষ্ঠা দিবস!

দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। ১৮৫৫ সালের ৩১মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদি জমিদার রানি রাসমণি দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে "ভবতারিণী" নামে পূজা করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালীসাধনা করতেন।কথিত আছে, রানি রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানিকে প্রভূত সাহায্য করেছিলেন। র

ষষ্ট-তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল শেষ হলো কুয়ালালামপুর মালয়শিয়াতে! বিশ্ব

ষষ্ট-তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল শেষ হলো কুয়ালালামপুর মালয়শিয়াতে!

থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে কুয়ালালামপুর মালয়শিয়াতে ষষ্ট-তম আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ শেষ হলো। ভারত রঙ, বৈচিত্র্য এবং সংস্কৃতির দেশ স্থানীয় শিল্প ও ঐতিহ্যের পরিপূর্ণ । তাই নিয়ে ষষ্ট-তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল শেষ হলো কুয়ালালামপুর মালয়শিয়াতে কেপিজে মিনারা বিল্ডিং-এ। ভারতীয় শিল্পী ও থার্ড আই আর্টিস গ্রুপের সেক্রেটারি সোমনাথ বিশ্বাস ও থার্ড আই আর্টিস গ্রুপের উদ্যোগে এই আর্ট ফেস্টিভ্যাল সম্পূন হলো । বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ডি কে সাগর ওয

জঙ্গলমহলের জেলাগুলিতে ১২টিরও বেশি জনসভা ও রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায়! পশ্চিম মেদিনীপুর

জঙ্গলমহলের জেলাগুলিতে ১২টিরও বেশি জনসভা ও রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!

আগামী ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন ২৫ মে জঙ্গলমহলের জেলাগুলিতে। বিগত লোকসভা নির্বাচনে এই জঙ্গলমহলের জেলাগুলিতে ভালো ফল করেছিল বিজেপি। তাই এই বছর জঙ্গলমহল পুনরুদ্ধারকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। তাই ভোটের আগে টানা নির্বাচনী প্রচার করছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত পাঁচ দিনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে ১২টিরও বেশি জনসভা ও রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।দুপ