Skip to content

খড়্গপুরে ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক মঞ্চ গরম করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ!

নিজস্ব সংবাদদাতা : ২২শে মার্চ, রবিবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক মঞ্চ গরম করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি।সোমবার প্রকাশিত হতে চলা প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে দিলীপের দাবি, “আমরা আগেই বলেছিলাম এক কোটিরও বেশি নাম বাদ যাবে, পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। সঠিক ভেরিফিকেশন হলেই সব পরিষ্কার হবে।”রাজ্যে অশান্তি হলে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের কমিশনের নির্দেশ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “আমরাও চাই বাহিনী ব্যবহার হোক, কিন্তু বাস্তবে হচ্ছে কোথায়? শ্যামনগরে গন্ডগোল হয়েছে, কলকাতায় মন্ত্রী নিজেই আমাদের ওপর হামলা করেছেন।

আমাদের কর্মীরা বাধ্য হয়ে প্রতিরোধ করেছে। এমন পরিস্থিতি কেন তৈরি হচ্ছে?”কেন্দ্রীয় বাহিনী দেরিতে পৌঁছানোর অভিযোগ নিয়ে দিলীপ ঘোষ বলেন, “বাহিনীকে ইচ্ছে করে আটকে রাখা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না।”মিনখাঁয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গেও কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, “যারা সমাজবিরোধীদের নিয়ে রাজনীতি করে, তাদের ক্ষেত্রে এমন ঘটনাই স্বাভাবিক।”কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আমরা চাই বাহিনী যেন বসে না থাকে, সময়মতো সঠিক জায়গায় পৌঁছয়। কিন্তু দেখা যাচ্ছে পুলিশ অনেক সময় সেন্ট্রাল ফোর্সকে অন্যত্র পাঠিয়ে দিচ্ছে। যারা অবজারভার হিসেবে এসেছেন, তাঁদের এই বিষয়টি খতিয়ে দেখা উচিত।”রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন এবার দৃঢ়প্রতিজ্ঞ শান্তিপূর্ণ ভোট করাতে। পশ্চিমবঙ্গের যে বদনাম রয়েছে, তা যেন আর না থাকে।

Latest