খড়গপুর গোল বাজার জৈন মোবাইলের গোডাউন সংলগ্ন এলাকায় ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা!

খড়গপুর গোল বাজার জৈন মোবাইলের গোডাউন সংলগ্ন এলাকায়  ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা!

নিজস্ব সংবাদদাতা:  রবিবার পহেলা জুন,জামাইষষ্ঠীর দিন সকালে খড়গপুর গোল বাজারের জৈন মোবাইল গোডাউন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি কসমেটিকসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। যদিও ঘটনার খবর পেয়ে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

দমকল ও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন, আগুন লাগার কারণ এখনও অজানা। তবে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা এবং পুলিশের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের কারণেই এই ঘটনা ঘটেছে, তবে খড়গপুর টাউন থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n