Skip to content

"বর্ষসেরা জঙ্গলমহল অনন্য সম্মান ২০২৬" পেলেন খড়্গপুরের কবি অসীম ভুঁইয়া!

নিজস্ব সংবাদদাতা:  সাহিত্যচর্চা ও বাংলা ব্যাকরণ গবেষণায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে খড়্গপুরের প্রখ্যাত কবি ও গবেষক অসীম ভুঁইয়া-কে প্রদান করা হল ‘বর্ষসেরা জঙ্গলমহল অনন্য সম্মান ২০২৬’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সাহিত্য উৎসবে তাঁকে এই সম্মান প্রদান করে খড়্গপুর রিপোর্টার্স ক্লাবঅনুগ্রহ মিনিস্ট্রি। খড়্গপুর ট্রাফিক এলাকায় অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতিপ্রেমী ব্যক্তিত্বসহ বহু কবি ও সাহিত্য অনুরাগী। সারা বাংলা কবিতা উৎসবের আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বর্ষসেরা সম্মান তুলে দেওয়া হয় কবি অসীম ভুঁইয়ার হাতে।

দীর্ঘদিন ধরে বাংলা ভাষা ও ব্যাকরণ গবেষণার পাশাপাশি কবিতা চর্চায় নিজস্ব স্বাক্ষর রেখেছেন অসীম ভুঁইয়া। ইতিমধ্যে তাঁর লেখা ১৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দেশ, আনন্দবাজার, নবকল্লোল, কবিসম্মেলন, কবিতা ক্যাম্পাস সহ বিভিন্ন সাহিত্য পত্রিকা ও জার্নালে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।সম্মান গ্রহণ করে আবেগঘন কণ্ঠে অসীম ভুঁইয়া বলেন, “নিজ শহরের মানুষের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। এই ভালোবাসা ভবিষ্যতে আমাকে আরও কাজ করার অনুপ্রেরণা দেবে।” অনুষ্ঠানের সঞ্চালক গুলাম আশিক বলেন, “অসীম ভুঁইয়ার মতো একজন সাহিত্যসাধকের এই সম্মান আরও আগেই প্রাপ্য ছিল। তাঁর কাজ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।” উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বহু কৃতী নারীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে মুখর এই অনুষ্ঠান খড়্গপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বিশেষ মাত্রা যোগ করেছে।

Latest