অরিন্দম চক্রবর্তী : পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরে নির্বাচনী প্রচারে আসছেন ফিরহাদ হাকিম । সোমবার খড়গপুর সদর বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে একটি জনসভা করবেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের গতি বাড়াতে এবং দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতেই এই সভার আয়োজন করা হয়েছে। খড়গপুর শহরে এই প্রথমবারের মতো নির্বাচনী জনসভা করতে আসছেন কলকাতার মেয়র, ফলে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।রাজনৈতিক মহলের মতে, এই জনসভা খড়গপুর সদর কেন্দ্রে নির্বাচনী লড়াইকে আরও জমিয়ে তুলতে পারে।