অরিন্দম চক্রবর্তী : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খড়গপুর মহিলা থানার উদ্যোগে আয়োজিত হল এক রক্তদান শিবির। মানবিক এই উদ্যোগে এদিন প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর টাউন থানার আইসি পার্থসারথি পাল, খড়গপুর মহিলা থানার আইসি প্রতিভা হালদার, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে রক্তদাতাদের উৎসাহ বাড়ে এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে পড়ে। এদিনের শিবিরে সংগৃহীত রক্ত সংগ্রহ করে খড়গপুর মহকুমা হাসপাতাল।

আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ সমাজে রক্তদানের গুরুত্ব বাড়াতে এবং প্রয়োজনে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।