Skip to content

রাজ্যসভা নির্বাচনে জমল মনোনয়ন পর্ব, তৃণমূলের চার প্রার্থীসহ পাঁচজনের নাম দাখিল!

নিজস্ব সংবাদদাতা :  রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে জমজমাট রাজনৈতিক চিত্র দেখা গেল পশ্চিমবঙ্গে। রাজ্য থেকে মোট পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।শাসকদল তৃণমূল কংগ্রেস-এর পক্ষ থেকে মনোনয়ন জমা দেন প্রাক্তন আইপিএস ও প্রাক্তন ডিজি রাজীব কুমার, জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, বিশিষ্ট আইনজীবী মানেকা গুরুস্বামী এবং সাংসদ বাবুল সুপ্রিয়।

দলীয় নেতৃত্বের উপস্থিতিতেই তাঁরা মনোনয়নপত্র জমা দেন।অন্যদিকে ভারতীয় জনতা পার্টি-র তরফে মনোনয়ন জমা দেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের এই প্রার্থী তালিকা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রাজনীতির বাইরের ক্ষেত্র থেকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় কোয়েল মল্লিক বলেন, “২২ বছর ধরে বাংলা সিনেমায় কাজ করেছি মানুষের অগাধ ভালোবাসা নিয়ে। এই পথচলা ছিল দুর্দান্ত অভিজ্ঞতার। নতুন এই যাত্রাতেও মানুষের আশীর্বাদ পাব বলেই আমার বিশ্বাস।”

Latest