Skip to content

বেলঘরিয়ায় বিশাল জাল নোট চক্র ফাঁস! যৌথ অভিযানে উদ্ধার প্রায় ৭০ কোটি টাকার নকল নোট, গ্রেপ্তার ৭!

নিজস্ব সংবাদদাতা : কলকাতার বেলঘরিয়ায় বড়সড় জাল নোট চক্রের হদিস মিলল যৌথ অভিযানে। Nepal Police এবং West Bengal Police-এর যৌথ তল্লাশিতে একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি লোহার ট্রাঙ্কের ভিতর থেকে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। এই ঘটনায় এক দম্পতিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চলাকালীন আরও ১২টি মোবাইল ফোন এবং একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক জাল নোট পাচার চক্রের যোগাযোগ থাকতে পারে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দম্পতি ২০২৪ সালে নেপাল সফরে গিয়েছিলেন। সেই সফরের সূত্র ধরেই আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে তাদের যোগাযোগ গড়ে উঠতে পারে বলে সন্দেহ করছে তদন্তকারীরা। আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হওয়ায় নির্বাচনের আগে অবৈধ অর্থের প্রবাহে বড় ধাক্কা লাগবে বলেই মনে করছে প্রশাসন।

Latest