Skip to content

কলকাতা প্রেস ক্লাবে আইজেএ-র ১০২তম বার্ষিক সাধারণ সভা, এক মঞ্চে রাজনীতি-সাংবাদিকতা-সংস্কৃতির বিশিষ্ট মুখ!

নিজস্ব সংবাদদাতা : রবিবার ৫ই এপ্রিল কলকাতা প্রেস ক্লাব কার্যত পরিণত হয়েছিল এক ‘চাঁদের হাটে’। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আইজেএ)-এর ১০২তম বার্ষিক সাধারণ সভা ঘিরে রাজনীতি, সাংবাদিকতা, সংস্কৃতি ও বিনোদন জগতের একাধিক বিশিষ্ট মুখের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান হয়ে ওঠে নজরকাড়া। রবিবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আইজেএ)-এর ১০২তম বার্ষিক সাধারণ সভা। সাংবাদিকতা, রাজনীতি, সংস্কৃতি এবং সমাজজগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান বিশেষ গুরুত্ব পায়। নানা ক্ষেত্রের প্রতিনিধিদের মিলনমেলায় সভা হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং সিপিএমের চেয়ারম্যান বিমান বসু

পাশাপাশি উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়,সৈয়দ হাসমত জালাল। নিজের বক্তব্যে সুমন চট্টোপাধ্যায় বর্তমান সাংবাদিকতার চ্যালেঞ্জ, দায়িত্ববোধ এবং গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সূত্রে ছোটবেলার সংবাদপত্রকে ঘিরে একটি মজার স্মৃতিচারণও শোনান তিনি। পাশাপাশি শিল্পী রামকিঙ্কর বেইজের শিল্পী হয়ে ওঠার অনুপ্রেরণাদায়ক গল্পও তুলে ধরেন, যা উপস্থিতদের বিশেষভাবে আকৃষ্ট করে।সভায় আরও উপস্থিত ছিলেন মিহির গঙ্গোপাধ্যায়, সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস দাস, সভাপতি কে ডি পার্থ, রাজ্যের হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের সভাপতি ডা. পার্থ কর্মকার-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

বিনোদন জগতের প্রতিনিধিত্ব করেন অভিনেতা অঙ্কুশ, অনির্বাণ চক্রবর্তী এবং রূপালী রাই ভট্টাচার্য। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানে বাড়তি উচ্ছ্বাস যোগ হয়।বক্তারা এদিন সাংবাদিকদের দায়িত্বশীলতা, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ এবং সংবাদমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

একই সঙ্গে সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার উপরও বিশেষ জোর দেওয়া হয়। গণতান্ত্রিক কাঠামোয় সংবাদমাধ্যমের ভূমিকা যে কতটা অপরিহার্য, তা বক্তৃতার বিভিন্ন পর্বে উঠে আসে।রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু সাংবাদিক এই সভায় অংশ নিতে কলকাতায় আসেন। খড়্গপুর থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত (দীপু ভাই)। দীর্ঘ কয়েক দশক ধরে সমাজসেবা এবং শিক্ষা সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াইয়ের স্বীকৃতি হিসেবে সংগঠনের পক্ষ থেকে তাঁকে স্মারক ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়

সম্মান গ্রহণের পর দীপু ভাই বলেন, “এই সম্মান পেয়ে খুবই ভালো লাগছে। আইজেএ সাংবাদিকদের স্বার্থে যেভাবে কাজ করে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস দাস বলেন, “দীপুদা একজন সমাজকর্মী হওয়ার পাশাপাশি সাংবাদিকদের শুভাকাঙ্ক্ষী। তিনি সবসময়ই সাংবাদিকদের পাশে দাঁড়ান।”এই সভা আবারও প্রমাণ করল, সাংবাদিকতা শুধুমাত্র সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি সমাজের প্রতিটি স্তরের সঙ্গে গভীরভাবে যুক্ত এক গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক শক্তি।

Latest