শান্তিপূর্ণ নির্বাচন যাতে হয় সেই জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে!
সূত্রের খবর, এবার লোকসভা ভোটে নজরদারির জন্য কেন্দ্রীয় এজেন্সিগুলির দ্বারস্থ হতে পারে জাতীয় নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিল। তাঁদের কাছ থেকে নানা অভিযোগ শুনেছিল। যেখানে বিজেপি এবং সিপিএম এই বদলির প্রসঙ্গে কথা বলেছিল বলে সূত্রের খবর। আর তারপরই ফুলবেঞ্চের বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এক দফায় ভোটের দাবি করা হয়েছে তা নিয়ে কোনও কথা বলেননি ফুলবেঞ্চের প্রতিনিধিরা। সব ঠিক থাকলে মার্চ মাসের ১৪ তারিখ নির্ঘণ্ট প্রক
নিজস্ব সংবাদদাতা : সূত্রের খবর, এবার লোকসভা ভোটে নজরদারির জন্য কেন্দ্রীয় এজেন্সিগুলির দ্বারস্থ হতে পারে জাতীয় নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিল। তাঁদের কাছ থেকে নানা অভিযোগ শুনেছিল। যেখানে বিজেপি এবং সিপিএম এই বদলির প্রসঙ্গে কথা বলেছিল বলে সূত্রের খবর। আর তারপরই ফুলবেঞ্চের বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এক দফায় ভোটের দাবি করা হয়েছে তা নিয়ে কোনও কথা বলেননি ফুলবেঞ্চের প্রতিনিধিরা। সব ঠিক থাকলে মার্চ মাসের ১৪ তারিখ নির্ঘণ্ট প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কলকাতায় এসে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন রাজনৈতিক দল, ডিএম, এসপি এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন।সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বললেন হিংসামুক্ত নির্বাচন করতে হবে, এই একটা বিষয়কে সুনিশ্চিত করতে হবে।প্রত্যেকটি রাজনৈতিক দলই আমাদের জানিয়েছে, তাঁরা অবাধ শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর। আমলাতন্ত্র রক্ষার ক্ষেত্রে এখানে পক্ষপাতিত্ব করা হয়। এটা আমাদের বেশিরভাগ রাজনৈতিক দলই বলেছে।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ