Skip to content

মেদিনীপুর কলেজের গ্রন্থাগারে বড় সহায়তা, পি. সি. চন্দ্র গ্রুপের CSR অনুদানে জোরদার অবকাঠামো উন্নয়ন!

নিজস্ব সংবাদদাতা : শিক্ষার পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল Medinipur College (Autonomous)। কলেজের গ্রন্থাগারের উন্নয়নের লক্ষ্যে P. C. Chandra Group-এর CSR উদ্যোগ ‘জ্ঞানধারা প্রকল্প’-এর অধীনে ২ লক্ষ টাকার অনুদান পেয়েছে প্রতিষ্ঠানটি।কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অনুদানের জন্য পি. সি. চন্দ্র গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মেদিনীপুর কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, যে এই আর্থিক সহায়তা গ্রন্থাগারের পরিকাঠামো উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।এই অনুদানের ফলে গ্রন্থাগারের আধুনিকীকরণ, নতুন শিক্ষণ-সামগ্রী সংযোজন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা তৈরি করা সম্ভব হবে। বিশেষ করে বর্তমান সময়ে মানসম্মত শিক্ষার জন্য প্রয়োজনীয় রিসোর্স বাড়াতে এই উদ্যোগ উল্লেখযোগ্য বলে মনে করছে শিক্ষামহল।কলেজ সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগত বিকাশ আরও গতিশীল হবে এবং তাদের ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

Latest