Skip to content

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মাতৃমা বিভাগের ভিতরে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে। প্রসূতি মনিকা করণ গরাইয়ের মৃত্যুকে ঘিরে চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ তুলেছে পরিবার। পরিবারের দাবি,সন্তান প্রসবের পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণেই ধীরে ধীরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। অভিযোগ, সঠিকভাবে সেলাই না করার ফলেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই প্রসূতির।

শুধু তাই নয়, মৃতার পরিবারের আরও অভিযোগ—প্রসবের সময় শিশুটিকে জোর করে টেনে বের করার ফলে নবজাতকের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক হয়ে পড়েছে। এক প্রকার মৃত্যুর মুখেই শিশুটি।এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়-স্বজনরা।হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। উত্তেজিত পরিবারের বক্তব্য,“এটা মাতৃমা নয়, এটা মৃত্যুপুরী। এখানে মায়েদের জীবন সুরক্ষিত নয়। আমরা ন্যায়বিচার চাই ও দোষীদের কঠোর শাস্তি চাই।

এছাড়াও পরিবারের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে আমরা ভিক্ষা চাই না।এইভাবে মহিলাদেরকে ভিক্ষা দিয়ে। তাদের মাতৃমা বিভাগে জীবন কেড়ে নেওয়া বন্ধ করুন। আর কত মা ও শিশু এভাবে মৃত্যুর মুখে পড়বে? ইতিমধ্যেই পুরো ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।

Latest