Skip to content

ভোটের আগে সংগঠন মজবুত করতে কর্নেলগোলায় তৃণমূলের নির্বাচনী বৈঠক, উপস্থিত প্রার্থী সুজয় হাজরা!

সেখ ওয়ারেশ আলী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে কর্নেলগোলার ভগবতী স্কুলে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নির্বাচনী আলোচনা সভা। ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলার সৌরভ বসু এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই বৈঠকে প্রধান আকর্ষণ ছিলেন দলীয় প্রার্থী সুজয় হাজরা।সভায় উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল চৌধুরী, পৌরপ্রধান সৌমেন খান, শংকর মাঝি সহ একাধিক নেতৃত্ব।

স্থানীয় কাউন্সিলার সৌরভ বসুও সক্রিয়ভাবে বৈঠকে অংশ নেন।এদিনের আলোচনায় আসন্ন নির্বাচনে সংগঠনের ভিত আরও মজবুত করা, কর্মী-সমর্থকদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।সাধারণ মানুষের কাছে পৌঁছে দলের উন্নয়নমূলক কাজ তুলে ধরার ওপরও বিশেষ জোর দেওয়া হয়। সভা ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনে দলীয় প্রস্তুতির ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest