Skip to content

ভোটের আগে পশ্চিম মেদিনীপুরে চাপ বাড়াল মুসলিম কমিটি, সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি!

সেখ ওয়ারেশ আলী : আসন্ন নির্বাচনকে ঘিরে পশ্চিম মেদিনীপুরে শাসকদলের অস্বস্তি বাড়াচ্ছে মুসলিম সমাজের একাংশের অবস্থান। শুধুমাত্র ভোটের স্বার্থে মুসলিমদের ব্যবহার করা হচ্ছে—এই অভিযোগ তুলে সরব হয়েছে মেদিনীপুর টাউন মুসলিম কমিটি। প্রার্থী তালিকায় একজনও মুসলিম মুখ স্থান না পাওয়ায় শাসক দলের উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।জেলার খড়গপুর গ্রামীণ, গড়বেতা ও মেদিনীপুর—এই তিনটি মুসলিম প্রভাবিত বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে টাউন মুসলিম কমিটির সমর্থন পেয়ে এসেছে শাসক দল। কিন্তু এবারের প্রার্থী তালিকা প্রকাশের পর সেই সমীকরণে স্পষ্ট ভাঙন দেখা দিয়েছে।কমিটির তরফে জানানো হয়েছে, দ্রুত প্রার্থী তালিকায় পরিবর্তন না আনা হলে মেদিনীপুর ও খড়গপুর গ্রামীণ কেন্দ্রে নিজেদের প্রার্থী দেওয়ার পথে হাঁটবে তারা। ফলে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।এদিকে, মেদিনীপুরের বর্তমান বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধেও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে কমিটি। উপনির্বাচনের আগে দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ ক্রমশ বাড়ছে বলে দাবি করা হয়েছে।সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচনের আগে মুসলিম সমাজের এই অবস্থান শাসকদলের জন্য বড় চাপ তৈরি করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest