অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিমবঙ্গে তিনটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!

পশ্চিমবঙ্গে তিনটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূমের সিউড়ির সরকারি সভা থেকে এ কথা ঘোষণা করলেন । তিনি বলেন, ‘‘তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এবং বারাসতেও সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার।’’ তাঁর দাবি, এই মেডিকেল কলেজগুলি তৈরি হয়ে গেলে পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলার মেডিকেলের পড়ুয়ারা ভর্তি

পশ্চিমবঙ্গে তিনটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে তিনটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূমের সিউড়ির সরকারি সভা থেকে এ কথা ঘোষণা করলেন । তিনি বলেন, ‘‘তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এবং বারাসতেও সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার।’’ তাঁর দাবি, এই মেডিকেল কলেজগুলি তৈরি হয়ে গেলে পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলার মেডিকেলের পড়ুয়ারা ভর্তি হতে পারবেন।