অভিজিৎ সাহা : রাষ্ট্রপতি Droupadi Murmu-কে অবমাননার অভিযোগ এবং ‘নোংরা রাজনীতি’র প্রতিবাদে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড শহর। ১৬ই মার্চ, সোমবার সন্ধ্যায় এই ইস্যুতে মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে Bharat Jakat Majhi Pargana Mahal।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় সংগঠনের কর্মী-সমর্থকেরা একটি বড় প্রতিবাদ মিছিল বের করেন। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি শেষ হয় চৌরাস্তা মোড়ে। এরপর সেখানেই শুরু হয় বিক্ষোভ কর্মসূচি।এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন শিবলাল মুর্মু। তাঁর সঙ্গে পা মেলান সংগঠনের বহু কর্মী ও সমর্থক। বিক্ষোভে সামিল প্রতিবাদকারীরা রাষ্ট্রপতির মর্যাদা অক্ষুণ্ণ রাখার দাবি জানান এবং যাঁরা অবমাননাকর মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তোলেন।প্রতিবাদকারীদের স্পষ্ট বক্তব্য, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে নিয়ে কুরুচিকর মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের দ্রুত ও কড়া পদক্ষেপ জরুরি বলেও মত প্রকাশ করেন তাঁরা।