পশ্চিম মেদিনীপুর সিপিআইএমের জেলা কমিটির উদ্যোগে রক্তদান শিবির!

পশ্চিম মেদিনীপুর সিপিআইএমের জেলা কমিটির উদ্যোগে রক্তদান শিবির!

নিজস্ব সংবাদদাতা: বিগত বছরগুলির মত এবারেও রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সিপিআইএম। সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে বুধবার,৪ জুন মেদিনীপুর শহরের মীরবাজারের কৃষক ভবনে অনুষ্ঠিত হলো একটি মহতী রক্তদান শিবির। এই শিবিরে উৎসবের মেজাজে রক্ত দিলেন ১৪১ জন রক্তদাতা। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ষীয়ান সিপিআইএম নেতা অধ্যাপক দীপক সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিজয় পাল, সিপিআইএম নেতা তাপস সিনহা গোপাল প্রামানিক প্রমুখ।।রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।পরিবেশ সচেতনতার বার্তা দিতে সমস্ত রক্তদাতাদের একটি করে চারাগাছ উপহার হিসেবে দেওয়া হয়।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n