Skip to content

ভোটে নজর কাড়তে এলো ‘চিত্রা’! পশ্চিম মেদিনীপুরে প্রকাশ পেল নির্বাচনের নতুন মাসকট!

নিজস্ব সংবাদদাতা :  পশ্চিম মেদিনীপুরের নির্বাচন প্রচারে এবার নতুন আকর্ষণ ‘চিত্রা’। জেলার ঐতিহ্যবাহী পটচিত্র শিল্পের অনুপ্রেরণায় তৈরি এই নির্বাচনী মাসকট শুধু সংস্কৃতির পরিচয়ই বহন করছে না, পাশাপাশি দিচ্ছে নারী ক্ষমতায়নের শক্তিশালী বার্তাও।জেলা নির্বাচন আধিকারিকের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার এই বিশেষ নির্বাচনী মাসকট ও থিম সং-এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে

নির্বাচনকে আরও জনমুখী, আকর্ষণীয় এবং সচেতনতার বার্তা পৌঁছে দিতে ‘চিত্রা’কে সামনে আনা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।‘চিত্রা’ নামটি জেলার শিল্প-ঐতিহ্যের সঙ্গে যেমন গভীরভাবে যুক্ত, তেমনই এটি ভোটে অংশগ্রহণ, সচেতনতা এবং নারী নেতৃত্বের প্রতীক হিসেবেও তুলে ধরা হয়েছে।

প্রশাসনের আশা, এই মাসকট ভোটারদের, বিশেষ করে প্রথমবারের ভোটার ও মহিলা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে।পশ্চিম মেদিনীপুরের সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনাকে একসঙ্গে মেলানো এই উদ্যোগ ইতিমধ্যেই জেলায় কৌতূহল তৈরি করেছে।

Latest