বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সবংয়ে মুখ্যমন্ত্রী, দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ!

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সবংয়ে মুখ্যমন্ত্রী, দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ!

অরিন্দম চক্রবর্তী : পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ২০ আগস্ট সবংয়ে আসেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে করে সবংয়ের বাড়জীবনপুরে পৌঁছে সেখান থেকে সড়কপথে সবং বিডিও অফিসে যান তিনি।

যাত্রাপথে আকাশপথ থেকেই বন্যাকবলিত বিভিন্ন এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।সবং বিডিও অফিসে পৌঁছে বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

পাশাপাশি বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং দুর্গতদের জন্য প্রশাসনের তরফে নেওয়া পদক্ষেপ নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার আইপিএস পাপিয়া সুলতানা, ডেবরার বিধায়ক শুভাশিস ওম, পিংলার বিধায়ক স্বাগতা মান্না, সবংয়ের বিধায়ক অমল পণ্ডা, নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি, কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমব্রম, বিধায়ক তপন কুমার দত্ত এবং মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত-সহ প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

বন্যার জেরে সবংয়ের বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি ও ত্রাণ ব্যবস্থাপনা নিয়েও মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন বলে জানা গিয়েছে।সবং সফর শেষে মুখ্যমন্ত্রী পরবর্তী গন্তব্য আরামবাগের উদ্দেশে রওনা দেন