Skip to content

কেশপুরে জনসমুদ্রে শক্তি প্রদর্শন! বিজেপিকে ৫০-এর নিচে নামানোর হুঁশিয়ারি শিউলি সাহার!

সেখ ওয়ারেশ আলী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জোরদার প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। দলের শীর্ষ নেতৃত্বের আশীর্বাদপুষ্ট এই প্রার্থী ইতিমধ্যেই নিজের কেন্দ্রে সক্রিয়ভাবে জনসংযোগ শুরু করে দিয়েছেন।কেশপুর বিধানসভা কেন্দ্রের ৪ নম্বর অঞ্চলের নেড়াদৌউল বাজারে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী মিছিল ও জনসংযোগ কর্মসূচি।

এদিনের মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কর্মী-সমর্থকদের ঢল নামে, শ্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিছিলটি শক্তি প্রদর্শনের রূপ নেয়, যা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সংগঠনিক জোর এবং আত্মবিশ্বাসকে স্পষ্টভাবে তুলে ধরে।মিছিল শেষে আয়োজিত জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানান শিউলি সাহা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এই নির্বাচনে বিজেপিকে ৫০-এর নিচে আসনে নামিয়ে দেব। বাংলা দখলের যে স্বপ্ন বিজেপি দেখছে, সেই স্বপ্ন আমরা চুরমার করে দেব।”তাঁর এই মন্তব্যে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়। সভাস্থল জুড়ে ওঠে জোরালো স্লোগান, যা কেশপুরের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে।

Latest