Skip to content

কেশপুরে তৃণমূলের জোর প্রচার, শিউলি সাহার মিছিলে জনজোয়ার!

সেখ ওয়ারেশ আলী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেশপুরে প্রচারের গতি আরও বাড়াল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী Shiuli Saha জোরকদমে মাঠে নেমে শুরু করেছেন নির্বাচনী প্রচার অভিযান।কেশপুর বিধানসভার ৯ নম্বর অঞ্চলের আনন্দপুর ও মাঝিপাড়ায় এদিন বর্ণাঢ্য মিছিল ও জনসংযোগ কর্মসূচি আয়োজন করা হয়। মিছিলে পা মেলান অসংখ্য দলীয় কর্মী-সমর্থক। এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি, যেখানে সর্বত্রই চোখে পড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ।

দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।মিছিলের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রার্থী। মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের সমস্যার কথাও মন দিয়ে শোনেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। বিশেষ করে Mamata Banerjee-এর নেতৃত্বে চলা উন্নয়নের ধারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেন শিউলি সাহা।নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই কেশপুর জুড়ে তৃণমূলের প্রচার ততটাই তীব্র হচ্ছে। ধারাবাহিক মিছিল, সভা ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৎপর দলীয় নেতা-কর্মীরা। সব মিলিয়ে কেশপুর এখন কার্যত নির্বাচনী আবহে সরগরম।

Latest