Skip to content

পশ্চিম মেদিনীপুর খড়্গপুর শহরে ১৯তম 'ডগ শো'!

1 min read

অরিন্দম চক্রবর্তী: পশ্চিম মেদিনীপুর খড়্গপুর শহরে ক্যানেল ক্লাবের ব্যবস্থাপনায় ১৯তম বর্ষের ডগ শো অনুষ্ঠিত হলো খড়গপুরের ট্রাফিকরিক্রিয়েশন গ্রাউন্ডে।

শনিবার ১৪ই ফেব্রুয়ারি বিকেলে এই শো তে টাটা, কলকাতা, হাওড়া, ঝাড়্গ্রাম থেকে ৫০ টি প্রজাতির ১১৫ টি পেট ডগ এই প্রতিযোগিতায় অংশ নেয়।

বিচারকদের বিচারে এদিন প্রথম স্থান অধিকার করে কলকাতা শহরের গোল্ডেন রেকটিফায়ার প্রজাতির একটি পোষা কুকুর। দ্বিতীয় স্থানে ছিল ঝাড়গ্রাম শহরের জার্মান শেফার্ড প্রজাতির পোষা কুকুর।

তৃতীয় স্থানে ছিল টাটা জামশেদপুরের বিগেল প্রজাতির কুকুর। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিগড় থেকে আগত অনিল কৌশল ও সতীশ কুমার। প্রতিযোগিতায় বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন প্রদীপ সরকার,দেবাশীষ চৌধুরী ও আরপিএফ ডগ স্কোয়াডের অফিসারেরা।

সংস্থার সভাপতি ড: শান্তিদেব বিশ ই ও সম্পাদক শুভ্রজিত চৌধুরী বলেন খড়্গপুর ক্যানেল ক্লাবের পথ চলা শুরু হয়েছিল ১৯৯৬ সাল থেকে। বিচারকরা মূলত কুকুরের বিভিন্ন কোয়ালিটি দেখে সফল বলে ঘোষণা করেন।

Latest