Skip to content

খড়গপুর সদরে বড় চমক বিজেপির! হিরণকে সরিয়ে আবার প্রার্থী দিলীপ ঘোষ!

 নিজস্ব সংবাদদাতা : খড়গপুর সদরের রাজনীতিতে আবারও বড় পরিবর্তন। একসময় এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। তবে সাংসদ নির্বাচিত হওয়ার পর বিধায়ক পদ ছাড়তে হয়েছিল তাঁকে। তবুও খড়গপুর সদরের রাজনীতির সঙ্গে তাঁর নাম যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে।গত পাঁচ বছর ধরে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বিজেপিরই হিরণ চট্টোপাধ্যায়। তাই আসন্ন নির্বাচনে খড়গপুর সদরে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে।

May be an image of text

শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে বড় সিদ্ধান্ত নিল বিজেপি।সোমবার দলের তরফে ১৪৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। আর সেই তালিকায় খড়গপুর সদর কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দিলীপ ঘোষের নাম। ফলে হিরণ চট্টোপাধ্যায়কে সরিয়ে আবারও এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খড়গপুর সদরে দিলীপ ঘোষের দীর্ঘদিনের সাংগঠনিক প্রভাব ও পরিচিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। এই ঘোষণার পর থেকেই খড়গপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জোর আলোচনা।

Latest