Skip to content

শালবনীতে সাহিত্য উৎসবের আবহ, ‘ময়ূখ’ পত্রিকার পৌষালী সংখ্যা প্রকাশে সাংস্কৃতিক মিলনমেলা!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের শালবনীতে রবিবার (২২ মার্চ) সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে জমে উঠল এক বর্ণময় সাংস্কৃতিক আসর। ‘ময়ূখ’ পত্রিকার পৌষালী সংখ্যা প্রকাশ উপলক্ষে আয়োজিত এই সাহিত্য উৎসব পরিণত হয় এক মনোজ্ঞ মিলনমেলায়।অনুষ্ঠানের সূচনা করেন কবি সুনীল মার্জী।

স্বাগত ভাষণে উপস্থিত অতিথি ও সাহিত্যপ্রেমীদের অভিনন্দন জানান পত্রিকার সম্পাদক মানিক মাহাতো।এদিনের অন্যতম আকর্ষণ ছিল ‘মঙ্গল প্রসাদ পুরস্কার’ প্রদান। বিশিষ্ট সাহিত্যিক রবীন বসু-র হাতে এই সম্মান তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে।

May be an image of one or more people and beard

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা সালেহা খাতুন, কবি-সম্পাদক তাপস মাইতি, সিদ্ধার্থ সাঁতর, আনন্দরূপ নায়েক, রুমা রায়, উত্তম পনি, ক্রীড়াবিদ সন্দীপ সিংহ, সমাজসেবী গোপাল সাহা এবং সাগর মাহাতো সহ বহু বিশিষ্ট ব্যক্তি।সাহিত্য, সংস্কৃতি ও সম্মানের এই সমন্বয়ে শালবনীর এই উৎসব নিঃসন্দেহে স্থানীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন মাত্রা যোগ করল।

Latest