নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মকালে রক্তের তীব্র সংকটের সময়ে মানবিকতার উজ্জ্বল নজির গড়ল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বোস ছাত্রাবাস। গত ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ছাত্রাবাসের উদ্যোগে একটি সফল রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যা মেদিনীপুর ও সংলগ্ন এলাকার বিভিন্ন ব্লাড ব্যাংকের সংকট মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।এই রক্তদান শিবিরে মোট ১১০ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

ছাত্রাবাসের আবাসিকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের বহু ছাত্রছাত্রীও স্বতঃস্ফূর্তভাবে এই মহৎ উদ্যোগে অংশ নেন।শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী, DSW ড. অশোক কুমার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ড. সুরজিৎ সান্যাল, ক্ষুদিরাম বোস ছাত্রাবাসের হোস্টেল সুপার ড. ইয়াসিন খান এবং ওয়ার্ডেন বলরাম মণ্ডল।

তাঁদের উপস্থিতি ও উৎসাহ শিবিরের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।এছাড়াও অভ্যুদয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা উপস্থিত থেকে শিবিরের সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন।আয়োজক পক্ষের বক্তব্য, সমাজের প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক ও মানবিক কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই তারা এগোতে চায়।