নিজস্ব সংবাদদাতা : শহর ও গ্রামের মধ্যে মেধার বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন-এর উদ্যোগে আয়োজিত “অপরাজেয় মেধা অন্বেষণ” অভীক্ষার পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল ১৫ই মার্চ রবিবার । এর পাশাপাশি দিনভর চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও।উল্লেখ্য, গত ২ নভেম্বর ২০২৫ তারিখে ছয়টি জেলাজুড়ে অনুষ্ঠিত হয়েছিল এই “অপরাজেয় মেধা অন্বেষণ” পরীক্ষা।

সেই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডি কলেজ মেদিনীপুর-এর অধ্যক্ষ অধ্যাপক দুলাল চন্দ্র দাস, স্বনামধন্য স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ মঙ্গল প্রসাদ মল্লিক, অধ্যাপিকা মধুমিতা হাজরা, শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক ও সমাজকর্মী সুদর্শন দে, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, দীপেশ দে, স্নেহাশীষ চৌধুরী, দীপক ভুই সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সুশান্ত জান, সভাপতি চিত্ততোষ পৈড়া, কার্যকরী সভাপতি প্রদীপ মাহাত, সদস্যা শিউলি দাস, ঝুনু ঘোষ, কোয়েল সেন এবং সদস্য সমীর সিট, শুভজিৎ বর্মন, পলাশ ঘোষ, বিধান দত্ত, কাজী আক্তার আলী, শুভদীপ আদক, সৌরভ দত্ত সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।

সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০২৬ শিক্ষাবর্ষে “অপরাজেয় মেধা অন্বেষণ” পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর এবং এতে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।আয়োজকদের বক্তব্য, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কারণেই এই মেধা অন্বেষণ কর্মসূচি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এই উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।