পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের সামচ্যাংরা এলাকায় দিনে-দুপুরে জাতীয় সড়ক থেকে উঠে এল নরকঙ্কাল!
দেশের ব্যস্ততম জাতীয় সড়ক গুলির মধ্যে অন্যতম ১৯ নম্বর জাতীয় সড়ক। বর্তমানে এই রাস্তারই পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। কাজ হচ্ছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের সামচ্যাংরা এলাকায়। কিন্তু, কে জানত সেখানেই মাটি খুঁড়তে গিয়ে উঠে আসবে একেবারে নরকঙ্কাল। শুনতে অবাক লাগলেও এদিন এমনই ছবি দেখা গেল ওই এলাকায়। ভয়ে চিৎকার করে উঠলেন শ্রমিকরা। জমল কৌতূহলী জনতার ভিড়।পুলিশ এসে কঙ্কালের ১০ থেকে ১২টি অংশ সোজা জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে চলে যান। সেখানে চিকিৎসকেরা
নিজস্ব সংবাদদাতা : দেশের ব্যস্ততম জাতীয় সড়ক গুলির মধ্যে অন্যতম ১৯ নম্বর জাতীয় সড়ক। বর্তমানে এই রাস্তারই পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। কাজ হচ্ছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের সামচ্যাংরা এলাকায়। কিন্তু, কে জানত সেখানেই মাটি খুঁড়তে গিয়ে উঠে আসবে একেবারে নরকঙ্কাল। শুনতে অবাক লাগলেও এদিন এমনই ছবি দেখা গেল ওই এলাকায়। ভয়ে চিৎকার করে উঠলেন শ্রমিকরা। জমল কৌতূহলী জনতার ভিড়।পুলিশ এসে কঙ্কালের ১০ থেকে ১২টি অংশ সোজা জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে চলে যান। সেখানে চিকিৎসকেরা সবটা খতিয়ে দেখেন। তাঁদের অনুমান এটা মানুষেরই কঙ্কাল। এমনকী ১০ থেকে ১২ বছরের পুরনো। যদিও আরও নিশ্চিত হতে উদ্ধার হওয়া কঙ্কালের অংশ বৃহস্পতিবার ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে চলেছে পুলিশ। একইসঙ্গে মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা কাটাতে চাইছেন তদন্তকারীরা।
সম্পর্কিত খবর
পূর্ব বর্ধমান
বর্ধমানে কুনুর নদীতে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল, মাছ ধরতে হুড়োহুড়ি!
কুনুর নদীর জলে দূষণের জেরে টন টন মাছ মরে ভেসে ওঠার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান এলাকায়। নদীর জলে রাসায়নিক দূষণের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও শিল্পাঞ্চল থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বর্জ্য নদীর জলে মিশে যাওয়ার ফলেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। তবে দূষণের প্রকৃত উৎস ও মাছের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।নদীতে মাছ মরে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ জাল, বালতি ও ঘুণি
পূর্ব বর্ধমান
অবসর তাঁকে থামাতে পারেনি, প্রতিদিন স্কুলে ছুটে আসেন গঙ্গাধরবাবু—বেতনের টাকা দিয়ে গড়েছেন পড়ুয়াদের স্বপ্ন!
চাকরি শেষ হয়েছে, কিন্তু দায়িত্ববোধ শেষ হয়নি। অবসর নেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে স্কুলে আসেন। ক্লাস নেন, পড়ুয়াদের সঙ্গে সময় কাটান, তাঁদের পড়াশোনার খোঁজ নেন। শিক্ষকতার প্রতি এমনই অদম্য টান পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল-র।২০২৩ সালের অক্টোবর মাসে অবসর নিয়েছেন তিনি। কিন্তু তারপর থেকে প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক একদিনের জন্যও ছিন্ন হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন তিনি।তবে গঙ্গাধর
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্