Skip to content

আরজি কর কাণ্ডে নতুন বিতর্ক, তহবিল তছরুপের অভিযোগে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে ‘ন্যায়বিচার মঞ্চ’!

নিজস্ব সংবাদদাতা :  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ‘অভয়া’-র খুন ও ধর্ষণকাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতি যখন উত্তাল, তারই মধ্যে সামনে এল নতুন বিতর্ক। অভয়ার মায়ের রাজনৈতিক দলে যোগদান ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক সেই সময় ‘জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে রাষ্ট্রপতির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল ‘ন্যায়বিচার মঞ্চ’।সূত্রের খবর, এই মঞ্চ ইতিমধ্যেই Droupadi Murmu-র কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে তারা রাষ্ট্রপতি ভবনে গিয়ে ধনঞ্জয় ফাঁসি মামলার পুনর্বিচারের আবেদনও জানিয়েছিল।

এবার অভিযোগ, অভয়ার ঘটনার নামে আন্দোলন চালিয়ে জনসাধারণের কাছ থেকে সংগৃহীত কোটি কোটি টাকার ফান্ড আত্মসাৎ করা হয়েছে।জানা গিয়েছে, এই অভিযোগ ইতিমধ্যেই Enforcement Directorate, মুখ্যমন্ত্রী Mamata Banerjee এবং রাজ্যপালের কাছেও জমা দেওয়া হয়েছে। ইডি-র তরফে আরও নির্দিষ্ট তথ্য-সহ অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে, নবান্নের তরফেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

‘ন্যায়বিচার মঞ্চ’-এর সভাপতি ডা. চন্দ্রচূড় গোস্বামী অভিযোগ করেছেন, আন্দোলনের নামে ক্রাউডফান্ডিং করে বিপুল অর্থ সংগ্রহ করা হলেও সেই অর্থের স্বচ্ছ হিসাব নেই। তাঁর দাবি, কয়েক কোটি টাকা তোলা হলেও ব্যয়ের সঠিক নথি বা বাকি টাকার হিসাব স্পষ্ট নয়। এমনকি এক শিল্পীর নামে ভুয়ো বিল তৈরির অভিযোগও তুলেছেন তিনি।মঞ্চের সহ-আহ্বায়ক অনামিকা মণ্ডল জানিয়েছেন, খুব শীঘ্রই অভয়ার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে থানায় দায়ের করা অভিযোগপত্র ও রাজ্যপালের চিঠির কপি তুলে দেওয়া হবে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Latest