অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

রোড শো'য়ে এই কাতারে কাতারে মানুষের ঢল দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী!

রোড শো’য়ে এই কাতারে কাতারে মানুষের ঢল দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই উচ্ছ্বাস অকল্পনীয়। লোকসভা ভোটের প্রচার পর্বে বার বার তৃণমূল খোঁচা দিয়েছে বিজেপিকে। ‘বহিরাগত’ তত্ত্বে আক্রমণ শানিয়েছে পদ্ম শিবিরকে। তবে ভোট সপ্তমীর আগে আজ বাংলার সঙ্গে বিজেপির সম্পর্ক বোঝালেন মোদী। কলকাতা শহরের সঙ্গেই যে বিজেপির শিকড় জড়িয়ে, এক্স হ্যান্ডেলে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোদী। কলকাতায় প্রথম রোড-শো শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পৌঁছে গেলেন স্বামী বিবেকানন

রোড শো'য়ে এই কাতারে কাতারে মানুষের ঢল দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা : রোড শো’য়ে এই কাতারে কাতারে মানুষের ঢল দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই উচ্ছ্বাস অকল্পনীয়। লোকসভা ভোটের প্রচার পর্বে বার বার তৃণমূল খোঁচা দিয়েছে বিজেপিকে। ‘বহিরাগত’ তত্ত্বে আক্রমণ শানিয়েছে পদ্ম শিবিরকে। তবে ভোট সপ্তমীর আগে আজ বাংলার সঙ্গে বিজেপির সম্পর্ক বোঝালেন মোদী। কলকাতা শহরের সঙ্গেই যে বিজেপির শিকড় জড়িয়ে, এক্স হ্যান্ডেলে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোদী। কলকাতায় প্রথম রোড-শো শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পৌঁছে গেলেন স্বামী বিবেকানন্দের বাড়িতে।প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল গোটা বিধান সরণী জুড়ে। তার আগে বাগবাজারে সারদা দেবীর বাড়িতে যান তিনি।সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে জিপে উঠে রোড শো শুরু হয়। মোদির সঙ্গে জিপে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, দমদম লোকসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধান সরণী জুড়ে ছড়িয়ে রাখা হয়েছিল ফুল। তার মধ্যে দিয়েই এগিয়ে চলে প্রধানমন্ত্রীর জিপ। জিপ থেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর

উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট কলকাতা

উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

কালীঘাটে ভাই বাবুনের কালীপুজোয় মুখ্যমন্ত্রী, মণ্ডপে মণ্ডপে জনসংযোগ! কলকাতা

কালীঘাটে ভাই বাবুনের কালীপুজোয় মুখ্যমন্ত্রী, মণ্ডপে মণ্ডপে জনসংযোগ!

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে