Skip to content

কলকাতার ব্রিগেডে আজ মোদির ‘পরিবর্তন সংকল্প’ সভা, কড়া নিরাপত্তায় প্রস্তুত শহর!

নিজস্ব সংবাদদাতা: শনিবার কলকাতায় বড় রাজনৈতিক সমাবেশে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী Narendra Modi। ‘পরিবর্তন সংকল্প’ সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে ঐতিহাসিক Brigade Parade Ground। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শহরজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ Netaji Subhas Chandra Bose International Airport-এ পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রওনা দিয়ে দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ তিনি নামবেন Kolkata Race Course Helipad-এ।

এরপর সেখান থেকে ব্রিগেডের সভাস্থলের উদ্দেশে রওনা দেবেন।প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে ব্রিগেডে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দফায় দফায় সভাস্থল পরিদর্শন করেছে Kolkata Police এবং প্রস্তুতি খতিয়ে দেখতে ঘুরে গিয়েছেন রাজ্যের আইনশৃঙ্খলা বিভাগের ডিজি Vineet Goyal। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্রিগেডে ড্রোন নজরদারিও চালানো হয়েছে। সভাস্থলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে Special Protection Group (এসপিজি)। পাশাপাশি মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের বড় বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভায় প্রায় ৫০০ থেকে ৬০০ ট্রাফিক পুলিশ এবং সমসংখ্যক কলকাতা পুলিশের কর্মী দায়িত্ব পালন করবেন। সভাস্থলে একটি প্রধান মঞ্চ তৈরি করা হয়েছে, যার উচ্চতা প্রায় ১০ ফুট এবং প্রস্থ প্রায় ৮০ ফুট। মঞ্চের পাশে তৈরি করা হয়েছে বড় ওয়াচ টাওয়ার এবং চারপাশে একাধিক হ্যাঙ্গার। প্রতিটি হ্যাঙ্গারে নিরাপত্তাকর্মীরা মোতায়েন থাকবেন। মূল মঞ্চ থেকে দর্শকাসন পর্যন্ত পুরো এলাকাজুড়েই থাকবে কড়া পুলিশি নজরদারি।শুক্রবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে যান রাজ্য বিজেপি সভাপতি Samik Bhattacharya, বিজেপি নেতা Dilip Ghosh এবং বিরোধী দলনেতা Suvendu Adhikari।

May be an image of the Charminar and temple

শমীক ভট্টাচার্য জানান, শনিবারের এই সমাবেশ ঐতিহাসিক হতে চলেছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বাঙালি অস্মিতা, বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর বিশেষ জোর দিচ্ছে। এর আগেও সিঙ্গুরের সভায় প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেছিলেন।দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার সভার মঞ্চসজ্জার থিম রাখা হয়েছে Dakshineswar Kali Temple। মঞ্চের ব্যাকড্রপে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বাংলার লোকশিল্প, Howrah Bridge এবং বাউল সংস্কৃতির বিভিন্ন নিদর্শন দিয়ে সাজানো হয়েছে পুরো মঞ্চ এলাকা।এদিন সভা থেকে প্রায় ১৮,৮৬০ কোটি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রীর। সূচি অনুযায়ী দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ ব্রিগেডে পৌঁছবেন তিনি। বিকেল ৩টা ৩৫ মিনিটে সভাস্থল থেকে রওনা দেওয়ার কথা এবং বিকেল ৪টা ১০ মিনিট নাগাদ কলকাতা ছাড়বেন প্রধানমন্ত্রী।

Latest