Paris Olympics 2024 - শুরু হচ্ছে অলিম্পিক ২০২৪!
অবশেষে সরকারি ভাবে শুরু হচ্ছে অলিম্পিক ২০২৪। বেশ কিছু ইভেন্ট ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। সরকারি ভাবে অলিম্পিকের শুরু হল বলা যায়। শ্যেন নদীতে সেনশনাল অনুষ্ঠান। বোটে করে আসছেন বিভিন্ন দেশের অ্যাথলিটরা। উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। রয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান থমাস বাখ। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে স্যেন নদীর বুকে প্রায় চার মাইল জুড়ে ৮৫ খানা বার্জ আর বোটে। সেখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন ২০৬ দেশের প
নিজস্ব প্রতিবেদন : অবশেষে সরকারি ভাবে শুরু হচ্ছে অলিম্পিক ২০২৪। বেশ কিছু ইভেন্ট ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। সরকারি ভাবে অলিম্পিকের শুরু হল বলা যায়। শ্যেন নদীতে সেনশনাল অনুষ্ঠান। বোটে করে আসছেন বিভিন্ন দেশের অ্যাথলিটরা। উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। রয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান থমাস বাখ। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে স্যেন নদীর বুকে প্রায় চার মাইল জুড়ে ৮৫ খানা বার্জ আর বোটে। সেখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন ২০৬ দেশের প্রায় ৮০০০ ক্রীড়াবিদ। অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম স্টেডিয়াম ছেড়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে নদীর তীরবর্তী উন্মুক্ত অঞ্চলে।১১৭ জন ভারতীয় ক্রীড়াবিদ ১৬টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এইবছর। এই অপেক্ষাতেই ছিলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.১৫ নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের অ্যাথলিটদের দেখা যায়। অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু এবং অভিজ্ঞ টিটি প্লেয়ার শরথ কমলের হাতে দেশের পতাকা। তাঁদের কাঁধে দেশের প্রত্যাশাও। শুধু তাঁরাই নন, এ বারের অলিম্পিকে প্রত্যাশা অনেক অনেক বেশি। অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল গত বার। টোকিও অলিম্পিকে সাতটি পদক জিতেছিল ভারত। এ বার টার্গেট অন্তত ১০। উদ্বোধনী অনুষ্ঠানে আত্মবিশ্বাসী ভারতীয় অ্যাথলিটরা যেন সেই ভরসাই দিলেন। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন রাত ১১টা ১তে jio Cinema app এ সম্পূর্ণ বিনামূল্যে।






সম্পর্কিত খবর
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7
ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে
ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!
জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা