Skip to content

৪২ ফুট উচ্চতার অত্যাধুনিক হাইড্রোলিক ল্যাডার মেদিনীপুর পৌরসভার হাতে তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাজ্যের মুখ্যমন্ত্রীর নাগরিক পরিষেবা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগে এই প্রথম মেদিনীপুর শহরের সাধারণ মানুষের নিরাপত্তা ও জরুরি পরিষেবাকে আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ নেওয়া হল। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৪২ ফুট উচ্চতার অত্যাধুনিক হাইড্রোলিক ল্যাডার বা সিঁড়ি মেদিনীপুর পৌরসভার হাতে তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।এই আধুনিক হাইড্রোলিক ল্যাডার মূলত অগ্নিনির্বাপণ, বহুতল ভবনে উদ্ধারকাজ এবং বিভিন্ন প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শুধু তাই নয়— উঁচু জায়গায় গাছের ডালপালা কাটানো কিংবা স্ট্রিট লাইট সারানো কাজও এখন অনেক সহজে করা যাবে।

এতদিন উঁচু বাড়িতে আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে সমস্যায় পড়তে হত দমকল ও পৌরকর্মীদের। ঝুঁকি নিয়ে অস্থায়ী মই কিংবা অন্যান্য উপায়ে কাজ চালাতে হতো। কিন্তু এবার সেই সমস্যা অনেকটাই কাটবে বলেই মনে করছেন শহরবাসী।মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান জানান,“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশেই নাগরিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই ৪২ ফুট উঁচু হাইড্রোলিক ল্যাডার মেদিনীপুর পৌরসভাকে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণভাবে সাধারণ মানুষের স্বার্থে।”এই উদ্যোগ শুধু একটি যন্ত্র সংযোজন নয়— এটি মানুষের জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতি।এটি আধুনিক শহর গঠনের পথে আরেকটি শক্তপোক্ত পদক্ষেপ। এটি প্রমাণ করে,উন্নয়নের সঙ্গে সুরক্ষাকেও সমান গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

Latest