Skip to content

স্টেট পাওয়ার লিফটিংয়ে মেদিনীপুরের গর্ব সুস্মিতা, জোড়া সোনায় নজর কাড়লেন!

নিজস্ব সংবাদদাতা :  কলকাতার ভবানীপুরে সংঘমিত্রা ক্লাবে গত ১৪ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হল ২০২৬ সালের স্টেট লেভেল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। All Bengal Power Lifting Federation-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পেল পশ্চিম মেদিনীপুর।মেদিনীপুর শহরের কৃতি ক্রীড়াবিদ সুস্মিতা ভূঁইয়া ওপেন বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ডেডলিফট এবং ফুল ইভেন্ট—উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করে জিতে নেন জোড়া স্বর্ণপদক। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, গোটা জেলার জন্যই গর্বের মুহূর্ত।

এদিন পুরস্কার তুলে দেন বাংলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মুকুলা ভট্টাচার্য, যিনি সুস্মিতার পারফরম্যান্সের প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।সুস্মিতার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে তাঁর প্রশিক্ষক সঞ্জীব দাস ও সায়ন দাসের। নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের ফলই এই সাফল্য বলে মনে করছেন ক্রীড়ামহলের অনেকে।

তিনি মেদিনীপুরের Galaxy Fitness Gym-এ নিয়মিত প্রশিক্ষণ নেন।এই কৃতিত্বে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এই ধারাবাহিকতা বজায় রাখলে ভবিষ্যতে জাতীয় স্তরেও বড় সাফল্য অর্জন করতে পারেন সুস্মিতা।

Latest