Sweep Election Literature Club উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক ডেবরা ব্লক ডেভেলপমেন্ট অফিসে বৃক্ষরোপণ কর্মসূচি !

Sweep Election Literature Club  উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক ডেবরা ব্লক ডেভেলপমেন্ট অফিসে বৃক্ষরোপণ কর্মসূচি !

নিজস্ব সংবাদদাতা: সুষ্ঠু নির্বাচন উদ্যোগে বৃক্ষরোপণ একটি ভালো পদক্ষেপ হতে পারে। এটি পরিবেশ সুরক্ষায় সাহায্য করতে পারে এবং নির্বাচন প্রক্রিয়াটিকেও আরও সুন্দর করতে পারে। তাই সোমবার, ২৬শে মে, পশ্চিম মেদিনীপুর জেলার sweep election literature club উদ্যোগে বালিচক ডেবরা ব্লক ডেভেলপমেন্ট অফিস ও বিডিও দপ্তরের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা বিশিষ্ট সাহিত্যিক মৃদুল শ্রীমানী, ডেবরা ব্লকে বিডিও অফিসার ও ডেবরা ব্লক উন্নয়ন অফিস এবং ডেবরা পঞ্চায়েত সমিতির অফিসার প্রমুখরা।

এই কর্মসূচিতে, নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সুন্দর করতে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়। এছাড়া, এটি একটি ইতিবাচক বার্তা তৈরি করে, যেখানে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য উৎসাহিত হয়।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n