Skip to content

প্রয়াত মঞ্চ ও পর্দার বর্ষীয়ান অভিনেতা ও নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরী

অভিনেতা তমাল রায়চৌধুরী |

নিজস্ব সংবাদদাতা: মঞ্চ ও পর্দার পরিচিত অভিনেতা এবং নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক মহলে। সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘুমের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশির উপরে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর শরীরে পেসমেকারও বসানো হয়েছিল। অসুস্থতা এবং বয়সজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অভিনয় জগত থেকে দূরে ছিলেন তিনি।


মঞ্চনাটক ও টেলিভিশনের জগতে তমাল রায়চৌধুরীর অবদান স্মরণীয়। অভিনয়ের পাশাপাশি তিনি বহু নাটকের সফল নির্দেশনাও করেছেন। তাঁর অভিনয় ও নির্দেশনায় দর্শকদের মনে বিশেষ ছাপ রেখে গিয়েছেন তিনি। তাঁর প্রয়াণে নাট্যজগতের শিল্পী ও সংস্কৃতি মহলের বহু বিশিষ্ট ব্যক্তি গভীর শোকপ্রকাশ করেছেন। শিল্পীমহলের মতে, তাঁর মৃত্যুতে বাংলা নাট্যমঞ্চ এক অভিজ্ঞ ও প্রতিভাবান শিল্পীকে হারাল। পরিবার, সহকর্মী এবং অসংখ্য গুণমুগ্ধ দর্শককে শোকাহত রেখে তিনি চিরবিদায় নিলেন।

Latest