Skip to content

দাঁতনে মর্মান্তিক দুর্ঘটনা: এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির!

নিজস্ব সংবাদদাতা:  পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। ১৪ই মার্চ শনিবার দুপুরে দ্রুতগতিতে আসা একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে দাঁতন থানার অন্তর্গত সোনাকনিয়া–সগড়া রেলগেট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ করেই ওই ব্যক্তি আপ লাইনের উপর উঠে পড়েন। সেই সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য তদন্ত শুরু হয়েছে। স্থানীয় থানার সঙ্গে সমন্বয় রেখে রেল পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Latest