পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ঌ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ধিক্কার মিছিল ও ওয়ার্ড পরিক্রমা অনুষ্ঠিত হয়। SIR–এর নাম করে বাংলার সাধারণ মানুষকে হেনস্তা করা, ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধির প্রতিবাদ এবং রাজ্যের মন্ত্রী Shashi Panja-র বাড়িতে বিজেপি কর্মীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েই এই মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, মন্ত্রীর বাড়িতে হামলার সময় তাঁর দেহরক্ষী ও Kolkata Police-এর কর্মীদের মারধর করা হয় এবং বাড়িতে লাগানো নেত্রী Mamata Banerjee ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-র হোর্ডিং, ব্যানার ও কাটআউট ছিঁড়ে ফেলা হয়।এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে ধিক্কার মিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর সৌরভ বসু।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন শংকর মাঝি, নবকুমার পাত্র, কাজল রায়, কাজরী বসু, তিমির সেন, সৌভিক সেন, সুতনু দাস, রণবীর দাস, সুরেশ ভূঁইয়া, লক্ষীকান্ত মন্ডল, প্রসাদ আঢ্য, পার্থপ্রতিম মন্ডল, নব্যেন্দু সেন, বিশ্বজিৎ মুখার্জি, স্বপন দাস, পম্পি দাস, সুজাতা দোলুই-সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা-কর্মীরা।
