নিজস্ব সংবাদদাতা : ভারতের ঐতিহাসিক বিনিয়োগের জন্য ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। যুক্তরাষ্ট্রে নতুন তৈল শোধনাগার নির্মাণে বড়সড় বিনিয়োগ করেছে ভারতের শীর্ষ সংস্থা Reliance Industries। প্রায় পাঁচ দশক পর প্রথমবার কোনও নতুন রিফাইনারি আমেরিকার মাটিতে তৈরি হতে চলেছে বলে জানা গেছে।সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্পের কথা নিজেই ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি জানান, Brownsville, Texas-এ নির্মিত হবে এই বিশাল তৈল শোধনাগার। প্রায় ৩০০ বিলিয়ন ডলারের এই প্রকল্পকে আমেরিকার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি।

প্রকল্পের প্রসঙ্গে ট্রাম্প লেখেন, “এই বড় বিনিয়োগের জন্য ভারত এবং তাদের বৃহত্তম এনার্জি কোম্পানিকে ধন্যবাদ।” তাঁর মতে, আমেরিকার জ্বালানি খাতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিনিয়োগ হিসেবেও বিবেচিত হতে পারে।মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, এই রিফাইনারি চালু হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি জ্বালানি বাজারকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।ট্রাম্পের দাবি, এই শোধনাগারে বিশ্বের অন্যতম পরিশুদ্ধ তেল উৎপাদন করা সম্ভব হবে, যা ভবিষ্যতে আমেরিকার জ্বালানি খাতকে আরও শক্তিশালী করে তুলবে।