Skip to content

হরিয়ানার ফরিদাবাদে মেলায় চলন্ত অবস্থায় ভেঙে পড়ল 'সুনামি সুইং'!

1 min read

নিজস্ব সংবাদদাতা: ৭ই ফেব্রুয়ারি শনিবার ঘটনাটি ঘটে হরিয়ানার ফরিদাবাদে। সেখানে সূর্যকুন্ডু মেলা চলছে। এই মেলাতে থাকা 'সুনামি দোলনা' নামক জয় রাইড হঠাৎ করেই দোলার সময় ছিঁড়ে পড়ে। উদ্ধার করতে গিয়ে প্রান হারান এক পুলিশ ইন্সপেক্টার।সেই সময়ই এর একটি অংশ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে চিৎকার, বিশৃঙ্খলা, আর আতঙ্ক ছড়িয়ে পড়ে মেলাপ্রাঙ্গণে। জখম প্রায় ১৩ জন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মেলা চত্বরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ ইন্সপেক্টরের নাম জগদীশ প্রসাদ। তিনি মেলায় দায়িত্বে ছিলেন এবং দোলনা ভেঙে বহু লোক আহত হতে দেখে দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু সেই সময়ই দোলনার ভাঙা কিছু অংশ এসে পড়ে তাঁর উপর। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা বাঁচাতে পারেননি। উদ্ধারকাজের সময় এভাবে এক কর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

Latest