Skip to content

সাফল্যের শিখর ছুঁয়েও ভক্তির পথে বিরাট–অনুষ্কা, বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের আশ্রমে তারকা দম্পতি!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  গ্ল্যামার দুনিয়ার ঝলকানি সরিয়ে আবারও আধ্যাত্মিকতার ছোঁয়া খুঁজতে বৃন্দাবনে পাড়ি দিলেন ভারতের তারকা দম্পতি Virat Kohli ও Anushka Sharma। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে, যখন শহর ঘুম ভাঙার প্রস্তুতিতে, ঠিক তখনই বৃন্দাবনের সস্ত্রীক বিরাট কোহলিকে কুঞ্জ আশ্রমে গুরু Premanand Ji Maharaj-এর সামনে হাত জোড় করে বসে থাকতে দেখা গেল এই পাওয়ার কাপলকে।

গত ১৫ ফেব্রুয়ারি ছিল তাঁদের পুত্র আকায়ের দ্বিতীয় জন্মদিন। পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, সেই বিশেষ উপলক্ষকে ঘিরেই এই দর্শন। ব্যস্ত পেশাদার জীবনের মাঝেও তাঁরা যে আধ্যাত্মিক অনুশীলনকে গুরুত্ব দেন, এই সফর তারই প্রমাণ। এর আগেও জানুয়ারি ও মে মাসে একই আশ্রমে গিয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়েছিলেন তাঁরা। বিরাট কেলি বৃন্দাবনে কুঞ্জ আশ্রমে তাঁদের উপস্থিতির ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়। কেউ লিখেছেন, “সাফল্যের শিখরে থেকেও এমন বিনয় বিরল।” আবার কারও মতে, “সংসার ও আধ্যাত্মিকতার এমন সুন্দর মেলবন্ধন সত্যিই অনুকরণীয়।”চকচকে ক্যামেরা, স্টেডিয়ামের গর্জন কিংবা রূপোলি পর্দার আলো—সব কিছুর বাইরে শান্তির খোঁজে বারবার বৃন্দাবনে ফেরা যেন এই বার্তাই দেয়, খ্যাতির চূড়ায় থেকেও শিকড়ের টান ভুলে যাননি বিরাট–অনুষ্কা। তাঁদের এই আধ্যাত্মিক ঝোঁক অনুরাগীদের কাছেও এক অন্য শিক্ষা হয়ে উঠছে।

Latest