Skip to content

ভোটের আগে বড় সিদ্ধান্ত, একাধিক পদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা :  বিধানসভা নির্বাচনের আগে বড় প্রশাসনিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি তাঁর অধীনে থাকা ২৬ থেকে ২৮টি পদ থেকে ইস্তফা দিয়েছেন।নির্বাচনী বিধি মেনে এই পদত্যাগ করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁর ইস্তফাপত্র Election Commission of India-এর কাছে পৌঁছে গিয়েছে বলেও সূত্রের খবর।নবান্ন সূত্রে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, স্বাস্থ্য, বন, তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু বিষয়ক, অনগ্রসর শ্রেণি, তফসিলি উপজাতি, ভূমি ও ভূমি সংস্কার, পরিকল্পনা, বিপর্যয় মোকাবিলা, স্কিল ডেভেলপমেন্ট থেকে শিল্প—একাধিক গুরুত্বপূর্ণ দফতরের বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।রাজনৈতিক মহলের মতে, নির্বাচনকে সামনে রেখে নিয়ম মেনে এই পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার, এই সিদ্ধান্ত ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলে।

Latest